প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
বদরগঞ্জে অসহায় নারীর রাস্তা বন্ধ করেছে প্রভাবশালী পরিবার
উপজেলার গোপালপুর ইউনিয়নের এক অসহায় নারীর বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায়, ভুক্তভোগী নারী আলিয়া খাতুন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছে।অভিযোগ সূত্রে ও সরেজমিন গিয়ে জানা যায় যে, গোপালপুর ইউনিয়নের গোপালপুর মধ্যপাড়া গ্রামের কাজীমুদ্দিন এর স্ত্রী আলিয়া খাতুন এর বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে, একই এলাকার এরফান উদ্দিন ও আব্দুর রহিমের পরিবারের লোকজন।ভুক্তভোগী নারী আলিয়া খাতুন বলেন বিবাদীরা এক পাল্লা ভুক্ত ও দাঙ্গাবাজ প্রকৃতির হওয়ায়,পেশী শক্তির জোরে আমার তফসিল বর্ণিত জমিতে জোরপূর্বক বাড়িঘর তুলিয়া জবর দখল করিয়া নেয়। আমি অসহায় হওয়ায় সঠিক বিচার পাই না, অনেক কষ্টে আছি ৬০ বছর বয়স ভালোভাবে চলতেও পারিনা বললেন বৃদ্ধা নারী আলিয়া খাতুন।অভিযোগে উল্লেখ করে যে, গত ২৬ শে আগস্ট ২০২৬ ইং তারিখে বিবাদীরা বসত বাড়িতে চলাচলের রাস্তা ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দেওয়ায় ভুক্তভোগী নারী বাড়িতে ঢুকতে বা বাহির হতে অনেক ভোগান্তি পেতে হচ্ছে। তবে ইতিপূর্বে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় বসতবাড়ির চলাচলের রাস্তার বেড়া খুলিয়া নেয় বলে জানা গেছে।বিবাদী পক্ষের আশেক আলী বলেন আমাদের জমিতে প্রাচীর নির্মাণ করেছি। এখানে বাদী পক্ষের কোন জমি নেই, আমরা দলিল মূলে মালিক বলে জানান।বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন - অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত