প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামাল আটক
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় ইস্কফ সিরাপ, নেশাজাতীয় ট্যাবলেট ও একটি বাংলাদেশি অটোরিকশা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ আগস্ট ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ মনিপুর ও দাইনুর বিওপি পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ অভ্যন্তর থেকে ৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৩৭ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং একটি বাংলাদেশি অটোরিকশা আটক করা হয়।বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে বিজিবি পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত