প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
দোকান খোলা রাখায় জামালপুরে ৩ ব্যবসায়ীকে জরিমানা
সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময় রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে জামালপুরের ইসলামপুর বাজারের ৩ প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩১ আগস্ট) রাত ৮টার পর অভিযানে এসব প্রতিষ্ঠানকে অর্থদ- দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো.জোবায়ের।প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর মার্কেট, দোকানপাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা রয়েছে। নির্ধারিত সময়ের পরও কিছু ব্যবসায়ী দোকানপাট খোলা রেখে ব্যবসা পরিচালনা করছিলেন। বিষয়টি নজরে আসায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় ইসলামপুর বাজারের আশরাফ স্টোর,বিশাল বস্ত্রালয় ও একটি ক্রোকারিজ দোকান ব্যবসায়ীকে জরিমান করা হয়। সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, ব্যবসা পরিচালনায় শৃঙ্খলা এবং নির্ধারিত সময়সূচি নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত