প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি কবি ড. আবুল হায়াত ইসমাইল। পরে কবিতা আবৃত্তি করেন কবি আহম্মদ হোসেন বাবু।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা পারভীন, সমবায় কর্মকর্তা মো. সামছুল হক,নজিপুর প্রেসক্লাবের সভাপতি মো. ফরহাদ হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোকছেদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত