প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরা পদোন্নতিপ্রাপ্ত পুলিশকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
৩১ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরাতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ হাবিব ভূঁইয়া-কে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সাথে পালনের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সাতক্ষীরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত