প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
গুরুদাসপুরে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্য-মানবতার চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নাটোরের গুরুদাসপুরে নজরুল বর্ষের উদ্বোধন করা হয়েছে।এলক্ষ্য উপজেলা অডিটোয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ এতে প্রধান অতিথি ছিলেন।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। এতে শিক্ষক-শিক্ষার্থী, নজরুলসংগীতপ্রেমী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপত্তিব করেন উপজেলা নির্বাহী কমকতা (ইউএনও) ফাহমিদা আফরোজ। অন্যঅন্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুর রশীদ ও বিএডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন,- কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্য-মানবতার চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।#
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত