প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
কাহালুতে ‘নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সোমবার( ৩১ আগস্ট,) দুপুরে বগুড়ার কাহালুতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম।এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইনাম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. জান্নাতুল ফেরদৌস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূর নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবিদুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সায়েদুর রহমান এবং কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ।এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করতেই এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত