প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র্যালি
সংগ্রাম-ত্যাগ-সাফল্যের ৪৮ বছরে জাতীয়তাবাদী দল বিএনপি। বহুমুখী সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল। আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ নেতৃত্বে যে দলটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে১০৬, সাতক্ষীরা-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের নমীনি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ এর নেতৃত্বে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্যানার-ফেস্টুন প্লাকার্ড সহকারে শহরের প্রাণিসম্পদ মোড় হতে বিশাল একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ জেলা বিএনপি আয়োজিত র্যালি ও আলোচনা সভায় মিলে মিলিত হয়। উল্লেখ্য, চার যুগের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, উত্থান-পতন ও নানা প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে দলটি।১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদ, স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার প্রশ্নে দলটির প্রতিষ্ঠাকে বিএনপি একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে বিবেচনা করে। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিরোধী দল হিসেবেও রাজপথে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিএনপি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত