প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
এসএসসিতে সর্বোচ্চ নাম্বার ! প্রশাসন দিলো সংবর্ধনা
২০২৬ সালের এসএসসি পরিক্ষা দিয়ে ১২৫০ নাম্বারের মধ্যে ১২১০ পেয়ে শেরপুর উপজেলার ভিতরে সর্বোচ্চ নাম্বার পেয়েছেন আয়েশা সিদ্দিকি এশা ও আবিদ মোস্তফা। জানা যায় তারা উভয়েই পল্লী উন্নয়ন একাডেমি (RDA) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। তাদের অসাধারণ কৃতিত্বের জন্য বুধবার(২সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন শেরপুরের পক্ষ হতে সম্মাননা স্মারক ও মুল্যবান বই উপহার দেওয়া হয়। এই সময় শিক্ষার্থীদের সাথে উভয়ের গর্বিত মায়েরা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন শেরপুরের পক্ষ হতে উভয় শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে। ২০২৬ সালের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২১ এপ্রিল থেকে ২০ মে এবং ব্যবহারিক পরীক্ষা ৭ জুন থেকে ১৪ জুন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর উপজেলা থেকে এসএসসিতে মোট ৪,১১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো বলে জানা যায়
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত