প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচবিবিতে মানুষের আস্থায় হ্যাটট্রিক জয় পেতে চান শফিকুল মেম্বার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২নং ধরঞ্জী ইউনিয়নের ৫নং ওয়ার্ড,রতনপুর, দোঘরা ও চকশিমুলিয়া এলাকায় নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমান ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম। দীর্ঘদিন ধরে মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, অসহায়দের সহযোগিতা ও উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকার কারণে ভোটারদের কাছে তিনি পরিচিতি পেয়েছেন গরিবের মেম্বার হিসেবে। এবার তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নিয়ে হ্যাটট্রিক জয়ের স্বপ্ন দেখছেন তিনি।জনপ্রতিনিধি হিসেবে পরিচিতির পাশাপাশি এলাকার একজন সুনামধন্য ব্যবসায়ী হিসেবেও শফিকুল ইসলামের রয়েছে ব্যাপক পরিচিতি। ২০১৬ সালে প্রথমবার ইউপি সদস্য পদে প্রার্থী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। এরপর ২০২২ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মোট ভোটের চেয়েও বেশি ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হন।তবে শফিকুল ইসলামের জনসম্পৃক্ততা শুরু হয়েছে জনপ্রতিনিধি হওয়ার পর নয়। এরও আগে থেকেই এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করে আসছেন তিনি। অসহায় পরিবারের মেয়ের বিয়েতে সহযোগিতা, দরিদ্র মানুষের জরুরি প্রয়োজনে আর্থিক সহায়তা, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা সব মিলিয়ে স্থানীয়দের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার ঠিকানা।জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার গ্রামীণ রাস্তাঘাট, ড্রেন ও প্যারাসাইডিং নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখার দাবি রয়েছে তার। সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ ভিজিএফ-ভিজিডি কর্মসূচির সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করেছেন তিনি।শুধু উন্নয়ন নয়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। এলাকার যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল ও ক্রিকেট সামগ্রী বিতরণ করেছেন। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও প্রশাসনকে সহযোগিতা করেছেন।স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার কোনো মানুষ বিপদে পড়লে শফিকুল মেম্বারকে পাশে পাওয়া যায়। অসহায় মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সহযোগিতার চেষ্টা করেন তিনি। আর এ কারণেই আসন্ন নির্বাচনে তার কোনো বিকল্প নেই বলে মনে করছেন অনেক ভোটার।তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে মোঃ শফিকুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা আমাকে দুইবার নির্বাচিত করে যে আস্থা দেখিয়েছেন, তার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। ওয়ার্ডের যেসব অসমাপ্ত কাজ রয়েছে, সেগুলো শেষ করতে আবারও জনগণের সুযোগ ও দোয়া চাই। তৃতীয়বার নির্বাচিত হয়ে ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই।স্থানীয়দের প্রত্যাশা, অতীতের উন্নয়ন কর্মকাণ্ড, মানুষের বিপদে পাশে থাকা এবং দীর্ঘদিনের জনসম্পৃক্ততার মূল্যায়নে আসন্ন নির্বাচনে শফিকুল ইসলাম আবারও ভোটারদের আস্থা অর্জন করতে পারেন। সেই সঙ্গে টানা তৃতীয়বার বিজয়ী হয়ে গড়তে পারেন হ্যাটট্রিক জয়ের নতুন রেকর্ড ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত