প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
মান্দায় উপজেলা প্রশাসনের আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল
“খেলাধূলায় বাড়ে মনোবল, মাদক ছেড়ে মাঠে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬। দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে উপজেলার ৮টি ক্লাব অংশগ্রহণ করছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বড়পই জাগরণী ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, যুবদলের সভাপতি আব্দুল জলিল, বড়পই জাগরণী ক্লাবের সভাপতি আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।আয়োজকরা জানান, খেলাধূলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।ফাইনাল খেলা উপভোগ করতে ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের মানুষকে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত