প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে স্ত্রী দিলো স্বামীকে তালাক! আত্মহত্যা করেন স্বামী
বগুড়া, শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে তামিম। তিনি বগুড়া শাহ সুলতান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই মাস আগে মাঝিরা এলাকার এক তরুণীর সঙ্গে তামিমের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর তাঁদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। একপর্যায়ে স্ত্রী তাঁকে তালাক দেন। এ ঘটনায় তামিম মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানান স্বজনেরা।গত ২৬ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে ফুলতলা গ্রামের নিজ বাড়ির একটি কক্ষে তামিম বিষাক্ত ঘাসমারা ওষুধ পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোর ৪টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা জানান বৈবাহিক কলহ ও অভিমানের জেরে বিষপানে তামিম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত