প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল
বগুড়ার শেরপুরে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শেরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক মামুনুর রশিদ আপেল এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্ঠা আলহাজ শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ সভাপতি পিয়ার হোসেন পিয়ার, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হিরু, হাসানুল মারুফ শিমুল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।তিনি বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংগ্রাম করে আসছেন। তাঁর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত