প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
দুপচাঁচিয়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
বগুড়ার দুপচাঁচিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের আয়োজনে দিনব্যাপী নানা ধর্মীয় ও বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শ্রীশ্রী তাঁরামাতা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা ও ধর্মীয় সংগীতের তালে তালে শ্রীকৃষ্ণের বিভিন্ন সুসজ্জিত রূপ ও প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি পুনরায় শ্রীশ্রী তাঁরামাতা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান। কালিবাড়ি কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি বাবু অশোক কুমার সাহা, পৌরসভার সাবেক মেয়র ও সাবেক বিএনপি র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি কে এম মনিরুল ইসলাম খান স্বপন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন,যুবদল আহ্বায়ক আফসার আলী,পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল হাসান বর্ষা, মহিলাদলের সভানেত্রী নাসরিন,পলি,৮ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর রেজানুর রহমান রাজিব,৪ নং ওয়ার্ড কাউন্সিলর মানিক মহালদার,সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, তালোড়ার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম,গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক,হিন্দু-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রথীন্দ্রনাথ বসাক(কালা), শিক্ষক সুদেব কুন্ডু, আলোচনা সভায় বক্তারা বলেন, অন্যায় ও অধর্মের বিনাশ ঘটিয়ে পৃথিবীতে ধর্ম, সত্য ও শান্তি প্রতিষ্ঠাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম প্রধান শিক্ষা। তাঁর জীবনাদর্শ মানবজাতিকে সত্য, ন্যায়, মানবিকতা ও কল্যাণের পথে চলতে যুগ যুগ ধরে অনুপ্রেরণা জুগিয়ে আসছে। সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।দিনব্যাপী কর্মসূচির অন্যান্য আয়োজনের মধ্যে ছিল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ, বিকেলে নামসংকীর্তন এবং রাতে সমবেত প্রার্থনা ও পূজা-অর্চনা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এসব কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তবৃন্দ অংশ নেন।জন্মাষ্টমীর পুরো আয়োজন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত