প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ সুন্দরা, চৌঠা, আমড়া বিওপি এবং বনতারা বিশেষ ক্যাম্প পৃথকভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ অভ্যন্তর থেকে ২ হাজার ৪৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৪৪ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ২ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও বিজিবি পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রাখবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত