প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
কাহালুতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত
শনিবার ( ৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় সিরাজুল হক খান (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। কাহালু উপজেলার মুরাইল বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সিরাজুল হক খান বগুড়া সদর উপজেলার কৈচর গ্রামের মৃত রইচ উদ্দিন খানের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত রেস্ট্রি অফিসের কেরানী ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে সিরাজুল হক খান মোটরসাইকেলযোগে মুরাইল বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নওগাঁ থেকে আসা একটি চালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-২৪৬৯) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।ঘটনার পর ট্রাকটি ও এর চালককে কাহালু থানা পুলিশ হেফাজতে নিয়েছে।কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত