প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
বদরগঞ্জে ব্যবসায়ীর কম্পিউটার ও সেলাই মেশিনসহ টাকা চুরি
উপজেলার দামোদরপুর ইউনিয়নে এক ব্যবসায়ীর দোকান থেকে কম্পিউটার ও সেলাই মেশিন এবং বাড়ি থেকে টাকা চুরি হওয়ার বিষয়ে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাদ্দাম হোসেন।অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাদ্দাম হোসেনের বাড়ির সামনে কম্পিউটার ও সেলাই মেশিনের দোকান রয়েছে। উক্ত দোকান থেকে৪ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে গত রাত্রি অনুমান ১২:৩০ মিনিটে ব্যবসায়িক দোকান ঘর তালা বন্ধ করে বাড়িতে চলে আসে, তবে ভুক্তভোগী পাঁচ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সকাল ছয়টার দিকে ঘুম থেকে উঠে দেখে তার শয়ন ঘরে রাখা এক লক্ষ টাকা, দুটি মোবাইল ফোন ও দোকান ঘর থেকে কম্পিউটার ও সেলাই মেশিন চুরি হয়েছে।উক্ত ইউনিয়নের শেখের হাট বাজারে মোশার দোকান থেকে একটি ছেলে গত রাত্রি অনুমান বারোটার দিকে একটি প্লাস নেওয়ার বিষয়ে অভিযোগে উল্লেখ রয়েছে।ভুক্তভোগী সাদ্দাম হোসেন তিনজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে।সরেজমিন গিয়ে জানা যায় যে, ভুক্তভোগী সাদ্দাম হোসেনের বাড়ি দামোদরপুর ইউনিয়নের গোপালপুর শেখের হাট পাঠান পাড়া গ্রামে আজিজুল হকের ছেলে।এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় যে, পূর্বে আরও দুই বার এই দোকান চুরি হয়েছে।তবে অনেক খুজে বাড়ির পাশে কম্পিউটার পাওয়া গেছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবারের লোকজন।শেখের হাট বাজারের উক্ত ব্যবসায়ী মোশারফ হোসেন মোশা বলেন- গত রাতে একটি ছেলে রাত বারোটার সময় আমার দোকানে এসে রেখে যাওয়া প্লাস চেয়েছিল, তখন আমি দিতে রাজি ছিলাম না, উক্ত ছেলেটির নাম জানিনা, হাটের পাশে তার নানার বাড়ি রয়েছে এবং আমার দোকান থেকে সে নিজে উক্ত প্লাস খুঁজে নিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ - হাসান জাহিদ সরকার বলেন - এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত