প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
বদরগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার
উপজেলার কুতুবপুর ইউনিয়নে, ৬ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে পাকার মাতা রেল ব্রিজ সংলগ্ন আম বাগানের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে।কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ বাউচন্ডী পাকার মাতা রেল ব্রিজের পাশে আমবাগানের ধারে অজ্ঞাত এক যুবকের লাশ। উক্ত এলাকার লোকজন যুবকের মরদেহ দেখে বদরগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে অবগত করিলে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায় এবং পরিচয় সনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত