প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
নাচোলে মাদ্রাসায় যাওয়ার পথে ১৪ বছরের শিক্ষার্থী নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর মোঃ ইশা (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।নিখোঁজ শিক্ষার্থী মোঃ ইশা নাচোল উপজেলার হামিদপুর গ্রামের মোঃ কালামের ছেলে। তার বয়স ১৪ বছর। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ইশা। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি এবং তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগও হয়নি।নিখোঁজের সময় ইশার পরনে পাঞ্জাবি ছিল বলে জানিয়েছে পরিবার। বাড়িতে ফিরে না আসায় স্বজনরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।এদিকে প্রিয় সন্তানকে ফিরে পেতে পরিবারের সদস্যরা সবার সহযোগিতা কামনা করেছেন। কোনো সহৃদয় ব্যক্তি মাদ্রাসা শিক্ষার্থী মোঃ ইশাকে কোথাও দেখে থাকলে, তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে কিংবা সন্ধান পেয়ে থাকলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৬০২৫৯৮৯৯৫নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী ইশার সন্ধানে স্থানীয় বাসিন্দা, আত্মীয়স্বজনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত