প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
বারহাট্টায় বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
নেত্রকোনার বারহাট্টা বালু বিক্রয় দায়ে এক বালু ব্যবসায় মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মনাষ এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) জনাম মো. সাজেদুল ইসলাম। অভিযান চালিয়ে বালুর মালিক কে মজনু বালু বিক্রয় এর রসিদ আনা বিক্রয় কাগজপত্র সঠিক না পাওয়া উনাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম বলেন, " বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত