প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে পারিবারিক কহলের জেড়ে যুবকের আত্মহত্যা
খাগড়াছড়িতে পারিবারিক কহলের জেড়ে যুবকের আত্মহত্যা খাগড়াছড়ির মাটিরাঙায় পারিবারিক কহলের জেড়ে এক যুবক আত্মাহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার ( ৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার গোমতী ইউনিয়নের বাজার এলাকা নিজ দোকানে এ ঘটনা ঘটে।নিহত রাজিব চক্রবর্তী (৩০) গোমতী বাজার এলাকার কেন্দ্রীয় শ্রীশ্রী জগ্ননাথ কালী মন্দিরের পুরোহিত রাম কৃষ্ণ চক্রবর্তীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেটা গোমতী বাজারের দীর্ঘদিন ওয়ার্কসপ ব্যবসা করে আসছে। সে চোখের সমস্যায় ভুগছিলো। হয়তো চিকিৎসার টাকা নিয়ে পারিবারিক ঝামেলা হতে পারে। সকালে বাজারে এসে দেখি তার দোকানের সামনে প্রচন্ড ভীর,পরে দেখা যায় তার দোকানের আড়ার সাথে গলায় রশি লাগানো অবস্থায় ঝুলে রয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় তার লাশ নামিয়ে রাখা হয়।এবিষয়ে নিহতের বাবার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মানসিক ভাবে ভেঙে পড়েছি, আমি কি বলবো তা বুঝতে পারছি না, আমাকে বিরক্ত করবেন না।গোমতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আবুল ফজল ভূইয়া জানান, তিনি ব্যাক্তিগত কাজের জন্য শান্তিপূর এলাকায় রয়েছেন, ঘটনাটা তিনি শুনেছেন, ছেলেটা গোমতী বাজারের একজন ব্যবসায়ী। কেন কি কারণে ছেলেটা আত্মহত্যা করেছে জানিনা, গোমতী বাজারের একটুপর যাবো, গেলে বিস্তারিত জানা যাবে।মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ ওসি মো: সাহেদ উদ্দিন জানান, আমি বিষয়টা অবগত হয়েছি, থানায় লাশ নিয়ে আসার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত