প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে পল্লী সবুজায়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বগুড়ার ধুনটে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে পল্লী সবুজায়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের ধুনট শাখা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।কর্মসূচির আওতায় ব্যাংকের ৩০ জন গ্রাহকের মাঝে বিভিন্ন জাতের দুটি করে গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।এ সময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ধুনট শাখা ব্যবস্থাপক তাহমিনা সুলতানা, জুনিয়র অফিসার ওবায়দুল্লাহ, মাঠকর্মী ওমর ফারুক, নাবিউল ইসলাম, রফিকুল ইসলাম, তানিয়া বেগম, ওসমান গনি, ফজলুল হক, হৃদয় কুমার ও শামীম সরকার।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত