প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে গাঁজাসহ তিনজন আটক, এক বছর করে কারাদণ্ড
বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর উপজেলার বাগড়া কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজাসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার একটি দল।সাজাপ্রাপ্তরা হলেন—বাগড়া কলোনি এলাকার মো. খালেকের ছেলে মো. মাসুম, মো. নুর হোসেনের ছেলে মো. এনামুল হক এবং মো. আব্দুস সালামের ছেলে মো. বাবর আলী।অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার একটি দল বাগড়া কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের অপরাধ প্রমাণিত হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন তিনটি পৃথক মামলায় প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্তদের সাজা পরোয়ানাসহ বগুড়া জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত