প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
বগুড়ার দুপচাঁচিয়ায় মহাসড়কে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ফাহিম (২৫) নামে এক যুবক মারা গেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন।নিহত ফাহিম দুপচাঁচিয়া বাজারদিঘী এলাকার বাসিন্দা এবং স্থানীয় ‘পায়ে পায়ে শো-রুম’-এর কর্মচারী ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার (৬ তারিখ) সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ফাহিমসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে ফাহিমের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ-তে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের পরিবার ও কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত