প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
নবাগত ইউএনওর সঙ্গে মান্দা আইডিয়াল প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
নওগাঁর মান্দা উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সাংবাদিকরা।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক পরিচিতির মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মান্দা উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন সাংবাদিকরা।মতবিনিময়কালে নবাগত ইউএনও মোছা. আতিয়া খাতুন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি বৃহৎ উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মান্দা উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।এ সময় তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি এম. রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. বাবুল হোসেন, সহ-সভাপতি ডেন্টিস্ট সোহেল রানা, সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল এবং সম্মানিত সদস্য ইসরাফিল হোসেন, সানোয়ার হোসেন, সোহানুর রহমান ও মাস্টার সাইফুল ইসলাম।উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আতিয়া খাতুন ইতোপূর্বে বাগেরহাট সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি মান্দা উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত