প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
কাহালুতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ার কাহালুতে মাদক বিরোধী অভিযান চালিয়ে কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার সহ মোঃ রকি হোসেন (২৫), পিতাঃ ইউনুস আলী আকন্দ, মাতাঃ মোসাঃ রোকেয়া বেগম, গ্রামঃ কাহালু পালপাড়া,থানাঃ কাহালু, জেলাঃ বগুড়া কে ৩৫ (পঁয়ত্রিশ) পিচ মাদক দ্রব্য ইয়াবা টেবলেট সহ অদ্য ইং-০৯/০৯/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:৩০ ঘটিকার সময় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মূল ফটোকের সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে কাহালু থানায় একটি নিয়মিত মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। কাহালু থানা সুত্রে জানা গেছে উক্ত মাদক কারবারি দীর্ঘদিন ধরে অত্যন্ত সু-কৌশলে মাদক দ্রব্য বিক্রয় করে আসছিল।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত