প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
পাটকেলঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পাটকেলঘাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া পাটকেলঘাটা থানাধীন পাঁচরাস্তা মোড়স্থ মেসার্স আব্বাস হোটেল এর সামনে হইতে ইং-০৮/০৯/২০২৬ তারিখ রাত্র অনুমান ২০.৫৫ ঘটিকার সময় আসামী মোঃ রহমত আলী মিঠু (৪৩), পিতা-মৃত সুজাউদ্দীন মোড়ল, সাং-যুগিপুকুরিয়া, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাকে ১০ (দশ) পিচ কমলা রংয়ের ইয়াবা সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে পাটকেলঘাটা থানার মামলা নং-০৪, তারিখঃ-০৮/০৯/২০২৬ ইং, ধারাঃ-২০২৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু পূর্বক বিধি মোতাবেক পুলিশ প্রহরায় আজ ০৯/০৯/২০২৬ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত