প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড
বগুড়ার ধুনটে মাদক সেবনের অপরাধে দুইজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের আজিজুল হকের ছেলে বাদশা (৪৫) এবং গোপালনগর ইউনিয়নের ডিগ্রিচর গ্রামের নবির মণ্ডলের ছেলে রবিন মণ্ডল (২৫)।এর মধ্যে গাঁজা সেবনের দায়ে বাদশাকে তিন মাস এবং রবিন মণ্ডলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।পরে দণ্ডপ্রাপ্ত দুইজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত