প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
পোরশায় ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পোরশা উপজেলা সদরে সংগঠনের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এতে মাওলানা মোঃ মামুনুর রশিদের সঞ্চালনায় পালাজ হুজ্জাতুল্লা শেখ এর সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নৈতিক ও আদর্শিক সমাজ গঠন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবং নতুন কমিটির নাম ঘোষণা করা হয় আলহাজ্ব হুজ্জাতুল্লাহ শেখ সভাপতি ও মাওলানা মোঃ মামুনুর রশিদ সেক্রেটারি পদে ভোটের মাধ্যমে জয়লাভ করেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত