প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
হাকিমপুরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের ঘাসুরিয়া গ্রামে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন আয়শা সিদ্দিকা নামে এক তরুণী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল থেকে তিনি প্রেমিক ইমনের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবি জানিয়ে আসছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগে জানা গেছে, ঘাসুরিয়া গ্রামের ইসিম সরকারের ছেলে ইমন (২১) এবং নওদাপাড়া গ্রামের আবু বক্করের মেয়ে আয়শা সিদ্দিকার মধ্যে প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। আয়শার দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন ইমন। সম্প্রতি বিয়ের বিষয়ে চাপ দিলে ইমন বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করেন এবং একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান।এ অবস্থায় বৃহস্পতিবার বিকেলে আয়শা সিদ্দিকা ইমনের বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন। স্থানীয়দের দাবি, তার আগমনের খবর পেয়ে ইমন বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান।অনশনরত আয়শা সিদ্দিকা বলেন, ইমনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সে আমাকে বিয়ের আশ্বাস দিয়েছিল। এখন সে আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। ইমন আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এ বাড়ি থেকে যাব না।এদিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের পরিবারের সঙ্গে কথা বলেন। তারা জানান, পারিবারিক ও সামাজিকভাবে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।স্থানীয় ইউপি সদস্যরা বলেন, উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত