প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার
সুনামগঞ্জের দিরাইয়ে নবগঠিত দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ২টায় দিরাইয়ের জালাল সিটি সেন্টারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন মানব চাহিদা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এফ এইচ নুমান।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মানব চাহিদা পত্রিকার দিরাই প্রতিনিধি ফয়জুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবগঠিত দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম বি জে বদরুল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই বাজার কমিটির সহসভাপতি হান্নান অর রশিদ, দিরাই উপজেলা এনসিপির আহ্বায়ক আতাহার আলী রাহাত, ডা. বদরুল আলম, রাজী মিডিয়ার কর্ণধার আবদুল্লাহ রাজীসহ নবগঠিত প্রেসক্লাবের সদস্যরা।বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি মানবসেবামূলক কাজে নিয়োজিত বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।পরে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি : উপদেষ্টা পরিষদ: বিজন সেন রায়, সম্পাদক ও প্রকাশক, দৈনিক সুনামকণ্ঠ। ড. সামছুল হক চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী। অ্যাডভোকেট দেবাংশু শেখর দাস, জজকোর্ট, সুনামগঞ্জ। মোহাম্মদ হারুন মিয়া, সিনিয়র সাংবাদিক, যুক্তরাজ্য। মোঃ জমাদার উল্লাহ, যুক্তরাজ্য প্রবাসী। মোঃ শাহিন মিয়া, যুক্তরাজ্য প্রবাস। মোঃ আব্দুর রশিদ, দুবাই প্রবাসী।কার্যনির্বাহী পরিষদ: সভাপতি: এফ এইচ নুমান। সহ সভাপতি: মওদুদ আহমেদ। সহ সভাপতি: নাছির উদ্দীন। সাধারণ সম্পাদক: এম বি জে বদরুল সহসাধারণ সম্পাদক: আবুল হাসনা সাংগঠনিক সম্পাদক: কামরুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক: মাহবুব আহমেদ।কোষাধ্যক্ষ: ওয়াসিম কবির। দপ্তর সম্পাদক: ইমরান মিয়া। সমাজকল্যাণ সম্পাদক: ফয়জুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: রুকন উদ্দিন মাসুদ। তথ্য ও অনুসন্ধান সম্পাদক: হুমায়ুন কবির। সদস্য: রেজাউল করিম,রায়হান আহমেদ ও আকাশ আচার্য
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত