প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
বদরগঞ্জে গলায় ওড়না পেচিয়ে এক নারীর মৃত্যু
রংপুরের বদরগঞ্জে গলায় ওড়না পেচিয়ে শরিফা বেগম (২৮) নামে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাউচন্ডী খামারকোল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শরীফা ওই এলাকার শফিফুল ইসলামের মেয়ে। তার মায়ের নাম সাজেদা বেগম। রংপুর সদর উপজেলা চন্দন পাট ইউনিয়নের সদস্য মহুবুল ইসলাম জানান, শরিফা ও তার স্বামীর পারিবারিক সমস্যার বিষয়ে এর আগে একাধিকবার সালিশ করা হয়েছিল।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে শরিফার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বদরগঞ্জ থানা পুলিশ।নিহত শরিফার দুটি সন্তান রয়েছে- মেয়ের বয়স-(১৩) ছেলের বয়স-(৬) সন্তান দুটি দাদা দাদির কাছে আছে জানা গেছে।বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন - শরীফার মৃত্যুর বিষয়ে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত