প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
উলিপুরে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৩ নম্বর দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতা-কর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ সামুদ আলী। সভা সঞ্চালনা করেন মো. মোস্তাফিজুর রহমান।সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করা এবং জনগণের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।উলিপুর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. হায়দার আলী মিয়া বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দল কাজ করে যাচ্ছে।উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল বলেন, শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ বলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত