প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় রয়েল কাচ্চি ও ঢাকা কাচ্চি ডাইনে জরিমানা
রবিবার (১৩ই সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বগুড়ার স্টেশন রোড এলাকায় ‘রয়েল কাচ্চি’ ও ‘ঢাকা কাচ্চি ডাইন’ নামের দুটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরঅভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রির ঘোষণা থাকলেও ছাগী/ভেড়ার মাংস দিয়ে কাচ্চি প্রস্তুত ও বিক্রি করতে দেখা যায়। এছাড়া মূল্য তালিকায় খাসির মাংসের উল্লেখ থাকলেও ছাগী/ভেড়ার মাংসের বিষয়ে কোনো ঘোষণা ছিল না।এ সময় রান্নাঘর পরিদর্শন করে অপরিশোধিত লবণ ব্যবহার করে কাচ্চি, বিরিয়ানিসহ অন্যান্য খাদ্য প্রস্তুত এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে রান্নার প্রমাণ পাওয়া যায়।এসব অপরাধে ‘রয়েল কাচ্চি’কে ৫ হাজার টাকা এবং ‘ঢাকা কাচ্চি ডাইন’কে ১০ হাজার টাকা তাৎক্ষণিক জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠান দুটিকে নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিপণনে সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিদর্শক মোঃ মেহেদি হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মোঃ শরিফুল ইসলাম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আব্দুল কাদেরসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত