প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে র্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১৩, রংপুরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব-১৩ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত গতকাল বিকেল ৫টা ৫০ মিনিটে সিপিসি-১, র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর কোতয়ালী থানার সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুবাড়ী সিপাহীপাড়া লাইনপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়।অভিযানকালে পলাতক আসামি আনজু আরা (৪৫), স্বামী ইউনুস আলীর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তবে অভিযানের সময় তাকে আটক করা সম্ভব হয়নি।র্যাব জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত