প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুর বিজিবির অভিযানে রাণীশংকৈল সীমান্তে ফেন্সিডিল উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন পার্বতীপুর বিওপির একটি টহল দল ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভূটডাঙ্গী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।বিজিবি জানায়, অভিযানের সময় মাদক বহনকারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।উদ্ধারকৃত ফেন্সিডিলের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত