প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
মনপুরায় খাদ্য গুদামের খাদ্যশস্যের গুনগত মান যাচাই করলেন ইউএনও
ভোলার মনপুরায় খাদ্য গুদামের মজুদ ও খাদ্যশস্যের গুনগত মান যাচাই করলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় হঠাৎ করে উপজেলা খাদ্য গুদামে উপস্থিত হয়ে তিনি এ যাচাই-বাছাই করেন।এসময় তিনি মনপুরা সরকারি খাদ্য গুদামে মজুদের পরিমান হিসেব নিকেষ ও গোডাউনে মজুদ থাকা খাদ্য শস্যের গুনগত মান ঠিক আছে কিনা তা বস্তা খুলে যাচাই করেন। এবং সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও সরকারি গোডাউনের নিরাপত্তা, কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি যাচাই, গোডাউনের পরিবেশ পরিচ্ছন্নতা ও বিভিন্ন বিষয় পরিদর্শন পূর্বক নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুর রাজ্জাক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হাসান রাসেল প্রমূখ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত