প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য আটক
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীনস্থ চৌঠা বিওপি, বনতারা ও কাটলা বিশেষ ক্যাম্প পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৮৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২১১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ৩৮ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, ২৮ প্যাকেট বিভিন্ন খাদ্যপণ্য, ৪০ প্যাকেট বিড়ি, ২ কেজি জিরা, ২৪ প্যাকেট আগরবাতি এবং ২ পিস জর্দা আটক করা হয়।বিজিবি জানায়, জব্দ করা মাদক ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত