প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলা জেলার ১০ থানায় একযোগে চেকপোস্ট পরিচালনা
চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে ভোলা জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ভোলা জেলার ১০টি থানায় একযোগে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। চেকপোস্টে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদকদ্রব্যের বিস্তার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের ব্যবহার এবং যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়।পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদকদ্রব্যের সরবরাহ, পরিবহন ও বিস্তার রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ভোলা জেলা পুলিশের এ ধরনের চেকপোস্ট, তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত