প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর (বুধবার) শহরের চালতেতলা ক্যাথলিক চার্চ মিশনের মিলনায়তনে এই সমাবেশ অনুষ্টিত হয়েছে।আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের যৌথ আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন এডিপি ম্যানেজার জনাব মিল্টন সিং। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল অফিস, ঢাকা থেকে প্রোগ্রামে জয়েন করে ড্যারেন এন্ড্রো কস্তা, স্পন্সারশীপ ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চালতেতলা ক্যাথলিক মিশনের ফাদার আশীষ রোজারিও সিএসসি।বিশেষ অতিথি ছিলেন সুশীলনের উপ-পরিচালক(প্রোগ্রাম) জিএম মনিরুজ্জামান, দেবহাটা এডিপির সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ অফিসার পল্টন বিশ্বাস, সিস্টেম অফিসার সিনথিয়া কস্তা, ফাইন্যান্স অফিসার ডরিন মন্ডল।অনুষ্ঠান পরিচালনা করেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান।সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলা থেকে আগত সমাবেশে সফল সাবেক নিবন্ধিত শিশু ও যুবরা বিগত দিনে তাদের অর্জন সফলতা অভিজ্ঞতা এবং অনুপ্রেরণার গল্প উপস্থাপন করেন। একই সাথে শিশু ও যুবকেরা তাদের অভিজ্ঞতা দক্ষতা ও অর্জিত জ্ঞান আগামীতে কিভাবে কাজে লাগাবেন তার ভবিষ্যৎ পরিকল্পনা করেন।উল্লেখ্য: সাবেক স্পন্সর শিশু ও যুবরা বর্তমানে উদ্যোক্তা বিভিন্ন কাজে সম্পৃক্ত আছেন।সমাবেশে ৩০ জন ছেলেমেয়ে ও সিবিওর সদস্যরা অংশগ্রহণ করেন। ভবিষ্যতে কিভাবে আরো এই ফরমাল আরসি শিশুদের কিভাবে একত্রিত যায় ও শিশু কল্যাণে কাজে লাগানো উপর প্লানিং করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত