প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার রসকানাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফসান ওই গ্রামের মুত্তাকিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে রান্নাঘরে দাদি ও মায়ের সঙ্গে থাকার সময় রাফসান খেলছিল। হঠাৎ পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামবাসী বাড়ির সামনের পুকুরে নেমে খোঁজাখুঁজি করলে পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করেন।পরে দ্রুত তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফ শিশুটিকে মৃত ঘোষণা করেন।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত