প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২
জয়পুরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার রাতে জয়পুরহাট সদর পূর্ব বাজারের কাপড়পট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব ধরঞ্জী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে নূর আলম বাবু (৪০) এবং সদর উপজেলার হেলকুন্ডা উত্তরপাড়া গ্রামের মৃত কানছা মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৮)।ডিবি সূত্রে জানাযায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ডিবি ওসির নেতৃত্বে ডিবির এসআই (নিঃ) মোঃ ওমর ফারুক শিমুল, এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স এই মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সদরের কাপড়পট্টি এলাকার একটি কাপড়ের দোকানের সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।এ বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত