প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
কিভাবে তৈরি করবেন ৮০-এর দশকের ছবি
ফ্যাশনে পুরোনো দিনের রূপরেখা কখনোই পুরোপুরি হারিয়ে যায় না। কখনো পোশাকে, আবার কখনো ছবির ফ্রেমে নতুন রূপে ফিরে আসে অতীত। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের (১৯৮০-এর দশক) আদলে নিজের ছবি রূপান্তরের এক নতুন প্রবণতা দেখা যাচ্ছে।আশির দশকের ফ্যাশনের মূল বৈশিষ্ট্য ছিল ভলিউমযুক্ত বড় চুল, উজ্জ্বল মেকআপ, স্টেটমেন্ট গয়না ও কনট্রাস্ট রঙের পোশাক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে বর্তমানে যেকোনো ছবিকে সহজেই চার দশক আগের কোনো ডিজিটাল স্টুডিওতে তোলা ছবির আবহ দেওয়া সম্ভব হচ্ছে।স্পষ্ট ছবি নির্বাচন: এআই টুলে নিজের একটি স্পষ্ট ছবি আপলোড করতে হবে, যেখানে মুখমণ্ডল ও আলো সঠিকভাবে বোঝা যায়।সঠিক প্রম্পট বা নির্দেশ প্রদান: ছবির পরিবর্তন নির্ভর করে আপনি এআই-কে কীভাবে নির্দেশনা দিচ্ছেন তার ওপর। যেমন, নির্দেশনায় উল্লেখ করা যেতে পারে—ছবিটিকে যেন ১৯৮০-এর দশকের ৩৫ মিমি ফিল্মে তোলা কোনো বাস্তবসম্মত পোর্ট্রেটে রূপান্তর করা হয়। মুখের স্বাভাবিক অভিব্যক্তি ও বয়স অপরিবর্তিত রেখে তৎকালীন চুলের স্টাইল, পোশাক ও নরম ফ্ল্যাশের আলো যুক্ত করার কথা বলা যেতে পারে।স্থানীয় সংস্কৃতির স্পর্শ: আন্তর্জাতিক রেট্রো স্টাইলের বদলে দেশীয় আবহ আনতে প্রম্পটে বাংলাদেশের তৎকালীন ফ্যাশন, পুরোনো ঢাকার রাস্তা, কাঠের আসবাব কিংবা পুরোনো ফিল্ম ক্যামেরার আলোর বিবরণ যোগ করা যায়।চুল ও পোশাকের বিন্যাস: ছবিতে স্বাভাবিক ভাব বজায় রাখতে ভলিউমযুক্ত ওয়েভি চুল, বড় কলার বা উজ্জ্বল রঙের যেকোনো একটি নির্দিষ্ট ধারা বেছে নেওয়া ভালো।বর্তমানে এআই প্রযুক্তির কল্যাণে কেবল ছবির রং নয়, বরং সম্পূর্ণ পরিবেশ ও লাইটিং পরিবর্তন করা সম্ভব হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই ট্রেন্ড আধুনিক প্রযুক্তির সাহায্যে হারিয়ে যাওয়া সময়কে ডিজিটাল স্ক্রিনে আবার নতুন করে কল্পনার সুযোগ করে দিচ্ছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত