প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
দুপচাঁচিয়ায় উৎসবমুখর পরিবেশে বিশ্বকর্মা পূজা
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বগুড়ার দুপচাঁচিয়ায় অনুষ্ঠিত হয়েছে দেবশিল্পী শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্প-কারখানা, স্বর্ণালংকারের প্রতিষ্ঠান, মৃৎশিল্পের কারখানা ও কর্মশালায় পূজা-অর্চনার আয়োজন করা হয়।পূজা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিমা স্থাপন করা হয়। সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে এসব স্থান মুখর হয়ে ওঠে। পূজা শেষে দেশ ও মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা এবং প্রসাদ বিতরণ করা হয়।এদিকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর দুপচাঁচিয়া শাখার পক্ষ থেকেও বিশেষ আয়োজন করা হয়। স্বর্ণালংকার ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পূজাকে ঘিরে ছিল উৎসবের আমেজ। কোথাও কোথাও কর্মী ও সংশ্লিষ্টদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।বিশ্বকর্মা পূজায় কর্মক্ষেত্রে মঙ্গল, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।পূজার বিভিন্ন আয়োজনে স্বর্ণ ব্যবসায়ী সভাপতি জাহিদুল হক কাজল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিঙ্কু কুমার কুন্ডু, সঞ্জয় সাহা, তরুণ অধিকারী, রিপন দত্ত, কৃষ্ণ দাস, বিকাশ অধিকারী ও অমিত দত্তসহ ব্যবসায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত