প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাট জেলা আলু চাষি ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
জয়পুরহাট জেলার বিশিষ্ট আলু ব্যবসায়ী মাসুদুর রহমানকে সভাপতি এবং সমাজসেবক তাজমিলুর রহমান মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যের জয়পুরহাট জেলা আলু চাষি ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক জনাকীর্ণ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির নাম ঘোষনা করা হয়।এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের ভূমিকার ওপর গুরত্বারোপ করে বক্তব্য রাখেন বগুড়া জেলা আলু চাষি ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হাকিম মান্নান,সাধারণ সম্পাদক রেজাউল করিম,জয়পুরহাট জেলা কমিটির সদ্য নির্বাচিত সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র সভাপতি মিজানুর রহমান,সাধারণ সম্পাদক তাজমিলুর রহমান মানিক,সিনিয়র সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট জুয়েল আহম্মেদ, দপ্তর সম্পাদক বুলবুল আহম্মেদ, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।বক্তাগণ বলেন,আলু চাষ এবং সংরক্ষণ করে বছর বছর লোকসান হলেও অন্যায়ভাবে ভাড়া বৃদ্ধি করে ফায়দা লুটছেন হিমাগার মালিকরা। আর বার বার লোকসানে পড়ছেন কৃষক ও আলু ব্যবসায়ীরা। এ অবস্থায় হিমাগার ভাড়া ও আলুর বহুবিধ ব্যবহার সহ সকল নায্যতা নিশ্চিত করতে আলু চাষি ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত