প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
ক্ষেতলালে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
জয়পুরহাটের ক্ষেতলালে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিনাই গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৪৫)। তিনি বিনাই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।পুলিশ ও আদালতের নথি সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মিজানুর রহমানের বিরুদ্ধে একটি মামলা হয়। মামলাটিতে আদালত তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত