প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
মাটিরাঙ্গায় মহিলাদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জজাতীয়তাবাদী মমহিলা দল-কে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়ন মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী থামছি বালা ত্রিপুরা'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম।মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তর) সুনী ত্রিপুরা'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার ও মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের সহ-সভাপতি অজিফা সিরাজ ছাড়াও ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করে সভায় সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।প্রধান অতিথির বক্তব্য মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম সকলকে তৃনমৃল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে নারী সমাজকে বিএনপি সরকারের উন্নয়মুখী কর্মকান্ড জানাতে হবে। দলের ভাবমুর্তি রক্ষায় মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যব্ধভাবে কাজ করতে হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত