প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
লালুকায় রকি বিস্কুট ফ্যাক্টরির ১ লাখ টাকা জরিমানা
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লালুকা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং খাবারে অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহারের অভিযোগে 'রকি বিস্কুট ফ্যাক্টরি'কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযান সূত্রে জানা যায়, উপজেলার লালুকা এলাকার রকি বিস্কুট ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধি না মেনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। এ ছাড়া খাবারে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি অ্যামোনিয়া ব্যবহার করা হচ্ছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফ্যাক্টরির সংশ্লিষ্ট ব্যক্তি সাজেদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে খাদ্যপণ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ক্ষতিকর উপাদানের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকার জন্য কারখানা কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।অভিযান পরিচালনাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মমতা রানী সাহা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক তৌহিদুল ইসলাম।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত