প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
পাঁচবিবিতে হ্যাটট্রিক জয় পেতে চেয়ারম্যানের মতবিনিময় সভা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হ্যাটট্রিক জয়ের আশায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করেন বাগজানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজমুল হক।গত ২০ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ইউনিয়নের ভীমপুর গ্রামের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লা থেকে শত শত নারী-পুরুষ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ নাজমুল হক বলেন,দীর্ঘ ১০ বছর আপনাদের ভোটে আমি শুধু চেয়ারম্যান নই, আপনাদের সেবক হিসেবে সুখে-দুঃখে পাশে যেমন ছিলাম, আগামীতেও থাকবো। আপনারা যে আমাকে সত্যিই ভালোবাসেন, তার প্রমাণ আজকে আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি। তিনি আরও বলেন, "আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আবারও নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের ভোটের মর্যাদা আমি আগামী পাঁচ বছর সম্মানের সহিত রক্ষা করবো, ইনশাআল্লাহ।"এ সময় উপস্থিত সাধারণ ভোটাররা আগামী নির্বাচনেও বিপুল ভোটে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি হিসেবে নাজমুল হককে পুনরায় নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।মতবিনিময় সভায় দল-মত নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত