প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
ঘোড়াঘাটে ১৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-১৩ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলাম (৩০) ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে।বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে এসআরবি-১৩ এর সিপিসি-১,দিনাজপুরের একটি আভিযানিক দল ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ মাজারপাড়া এলাকায় শাহ ইসমাইল গাজী (রহ.) মাজার জামে মসজিদের সামনে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে।চেকপোস্টে তল্লাশিকালে হাফিজুল ইসলামের কাছ থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।এসআরবি-১৩ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।মোকছেদুল মমিন মোয়াজ্জেম
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত